মালদা

৫ দফা দাবিতে BLLRO কাছে ডেপুটেশন দিলেন কালিয়াচকের ৩ টি ব্লকের ল্যান্ড সার্ভেয়ার ইউনিয়ানের সদস্যরা

৫ দফা দাবিতে কালিয়াচক ১ ব্লকের BLLRO কাছে ডেপুটেশন দিলেন কালিয়াচকের ৩ টি ব্লকের ল্যান্ড সার্ভেয়ার ইউনিয়ানের সদস্যরা। এদিন তারা কালিয়াচকের এক, দুই ও তিন নম্বর ব্লকের প্রায় ১৩৮ জন আমিন একত্রিত হয়ে একটি মিছিল করে ভূমি ও ভূমি সংস্কার দপ্তেরর আধিকারিককে একটি ৫ দফার দাবি নিয়ে ডেপুটেশন তুলে দেন। তারা সকলে মালদা জেলা আমিনরা INTTUC এর সংগঠনে যুক্ত হন। কারন সংগঠনের সঙ্গে যুক্ত না থাকায় তাদেরকে অনেক সময় হেনস্থার স্বীকার হতে হয় এবং অনেক সমস্যার সন্মুখিন হতে হয়। এদিন মিছিলে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সিদিক হোসেন, জেলা সভাপতি কয়সুদ্দিন বিশ্বাস, জেলা কোষাধ্যক্ষ নির্বাণ চন্দ্র ঘোষ, কালিয়াচক ১ ব্লকের সভাপতি আব্দুল সামাদ সহ অন্যান্যরা।